Loading...
Language: Bengali
اَللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ وَالْجُبْنِ وَالْبُخْلِ وَالْهَرَمِ وَعَذَابِ الْقَبْرِ، اَللَّهُمَّ آتِ نَفْسِيْ تَقْوَاهَا وَزَكِّهَا أَنْتَ خَيْرُ مَنْ زَكَّاهَا أَنْتَ وَلِيُّهَا وَمَوْلَاهَا، اَللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنْ عِلْمٍ لَا يَنْفَعُ وَمِنْ قَلْبٍ لَا يَخْشَعُ وَمِنْ نَفْسٍ لَا تَشْبَعُ وَمِنْ دَعْوَةٍ لَا يُسْتَجَابُ لَهَا.
আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল আজযি ওয়াল-কাসালি, ওয়াল-জুবনি ওয়াল-বুখলি, ওয়াল হারামি ওয়া আযাবিল-কবর। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খাইরু মান যাক্কাহা আনতা ওয়ালি-ইয়্যুহা ওয়া মাওলাহা। আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন 'ইলমিন লা ইয়ানফা'উ, ওয়া মিন কালবিন লা ইয়াখশা'উ, ওয়া মিন নাফসিন লা তাশবা'উ, ওয়া মিন দা'ওয়াতিন লা ইউস্তাজাবু লাহা
হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই অক্ষমতা ও অলসতা থেকে, ভীরুতা ও কৃপণতা থেকে, বার্ধক্য ও কবরের আজাব থেকে। হে আল্লাহ, আমার আত্মাকে তাকওয়া দান করুন এবং একে পবিত্র করুন, কারণ আপনিই এর সর্বোত্তম পবিত্রকারী, আপনিই এর অভিভাবক ও মালিক। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই এমন জ্ঞান থেকে যা কোনো উপকার করে না, এমন অন্তর থেকে যা (আল্লাহর ভয়ে) বিনম্র হয় না, এমন আত্মা থেকে যা কখনো তৃপ্ত হয় না এবং এমন দুআ থেকে যা কবুল হয় না।
Reference: মুসলিমঃ ২৭২২