Loading...
Language: Bengali
আয়েশা (রাঃ) থেকে বর্ণিত, আল্লাহর রাসূল (সাঃ)-কে একটি ভেড়া উপহার দেওয়া হয়েছিল এবং তিনি তা বিলিয়ে দেওয়ার নির্দেশ দিলেন। যখন খাদেম (বন্টন শেষে) ফিরে আসত, আয়েশা (রাঃ) জিজ্ঞেস করতেন: "তারা কী বলল?" সে উত্তর দিত: "তারা দুআ করত:
بَارَكَ اللَّهُ فِيكُمْ
বারাকাল্লাহু ফিকুম
আল্লাহ আপনাদের বরকত দিন।
Reference: ইবনুস সুন্নী (পৃষ্ঠা ১৩৮, হাদিস নং ২৭৮)। আরও দেখুন, ইবনুল কাইয়্যুমের আল ওয়াবিলুস সায়্যিব পৃষ্ঠা ৩০৪। তাহকীক, বশীর মাহমুদ উয়ুন।