Loading...
Language: Bengali
নবী (সাঃ) যোগ করেছেন: যে ব্যক্তি বলে:
أَسْتَغْفِرُ اللَّهَ الْعَظِيمَ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ وَأَتُوبُ إِلَيهِ
আস্তাগফিরুল্লাহাল-আযীমাল-লাযি লা ইলাহা ইল্লা হুওয়াল-হাইয়্যুল-কাইয়্যুমু ওয়া আতুবু ইলাইহি
আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, যিনি ছাড়া কোনো ইলাহ নেই, যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী এবং সর্বধারি, এবং আমি তাঁর কাছে তওবা করছি। আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন যদিও সে যুদ্ধের ময়দান থেকে পলায়নকারী হয়।" [১] তিনি (সাঃ) বলেছেন: "প্রভু তাঁর বান্দার সবচেয়ে নিকটে আসেন রাতের মধ্যভাগে, তাই যদি তুমি সেই সময়ে আল্লাহকে স্মরণকারীদের অন্তর্ভুক্ত হতে পারো, তবে তাই হও।" [২] তিনি (সাঃ) আরও বলেছেন: "বান্দা তার রবের সবচেয়ে নিকটে থাকে যখন সে সিজদায় থাকে, তাই সেখানে বেশি বেশি দুআ করো।" [৩] তিনি (সাঃ) আরও বলেছেন: "নিশ্চয়ই আমার অন্তরেও অলসতা আসে এবং নিশ্চয়ই আমি দিনে একশবার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি।" [৪]
Reference: [১] সহীহ। আবূ দাউদ ১৫১৭ [২] সহীহ। তিরমিযী ৩৫৭৯ [৩] মুসলিম ৪৮২ [৪] মুসলিম ২৭০২