Loading...
Language: Bengali
উবাই ইবনে কাব (রাঃ) বলেন: "আমি বললাম: 'হে আল্লাহর রাসূল! আমি আপনার ওপর অনেক বেশি দরূদ পাঠ করি। আমার দুআ ও জিকিরের কতটা অংশ আপনার জন্য বরাদ্দ করব?' তিনি (সাঃ) বললেন: 'তুমি যা চাও।' [তিনি বলেন:] "আমি বললাম: 'এক চতুর্থাংশ?' তিনি (সাঃ) বললেন: 'তুমি যা চাও। তবে যদি তুমি আরও বাড়াও তবে তা তোমার জন্য উত্তম হবে।' আমি বললাম: 'তাহলে অর্ধেক?' তিনি (সাঃ) বললেন: 'তুমি যা চাও। তবে যদি তুমি আরও বাড়াও তবে তা তোমার জন্য উত্তম হবে।'" [তিনি বলেন:] "আমি বললাম: 'তাহলে দুই-তৃতীয়াংশ?' তিনি (সাঃ) বললেন: 'তুমি যা চাও, তবে যদি তুমি আরও বাড়াও তবে তা তোমার জন্য উত্তম হবে।' আমি বললাম: 'আমি কি আমার সব দুআ ও জিকির আপনার জন্য করব?' তিনি (সাঃ) বললেন: 'তাহলে তোমার দুশ্চিন্তা দূর হবে এবং তোমার গুনাহ মাফ করা হবে।' এই হাদিসটি আমাদের নবীর ওপর বেশি বেশি দরূদ পাঠ করতে উৎসাহিত করে। এ ক্ষেত্রে কুরআন ও সুন্নাহ থেকে প্রমাণিত দরূদই পাঠ করা উচিত।
Reference: সহীহ (আলবানী)। তিরমিযী: ২৪৫৭