Loading...
Language: Bengali
اَلْحَمْدُ لِلَّهِ عَدَدَ مَا خَلَقَ، وَالْحَمْدُ لِلَّهِ مِلْءَ مَا خَلَقَ، وَالْحَمْدُ لِلَّهِ عَدَدَ مَا فِي الْأَرْضِ وَالسَّمَاءِ، وَالْحَمْدُ لِلَّهِ مِلْءَ مَا فِي الْأَرْضِ وَالسَّمَاءِ، وَالْحَمْدُ لِلَّهِ عَدَدَ مَا أَحْصَى كِتَابُهُ، وَالْحَمْدُ لِلَّهِ عَدَدَ كُلِّ شَيْءٍ، وَالْحَمْدُ لِلَّهِ مِلْءَ كُلِّ شَيْءٍ سُبْحَانَ لِلَّهِ عَدَدَ مَا خَلَقَ، وَسُبْحَانَ لِلَّهِ مِلْءَ مَا خَلَقَ، وَسُبْحَانَ لِلَّهِ عَدَدَ مَا فِي الْأَرْضِ وَالسَّمَاءِ، وَسُبْحَانَ لِلَّهِ مِلْءَ مَا فِي الْأَرْضِ وَالسَّمَاءِ، وَسُبْحَانَ لِلَّهِ عَدَدَ مَا أَحْصَى كِتَابُهُ، وَسُبْحَانَ لِلَّهِ عَدَدَ كُلِّ شَيْءٍ، وَسُبْحَانَ لِلَّهِ مِلْءَ كُلِّ شَيْءٍ
আলহামদুলিল্লাহি ‘আদাদা মা খালাকা, ওয়ালহামদুলিল্লাহি মিল-আ মা খালাকা, ওয়ালহামদুলিল্লাহি ‘আদাদা মা ফিল আরদি ওয়াস সামা-ই, ওয়ালহামদুলিল্লাহি মিল-আ মা ফিল আরদি ওয়াস সামা-ই, ওয়ালহামদুলিল্লাহি ‘আদাদা মা আহসা কিতাবুহু, ওয়ালহামদুলিল্লাহি ‘আদাদা কুল্লি শাইয়িন, ওয়ালহামদুলিল্লাহি মিল-আ কুল্লি শাইয়িন। সুবহানাল্লাহি ‘আদাদা মা খালাকা, ওয়া সুবহানাল্লাহি মিল-আ মা খালাকা, ওয়া সুবহানাল্লাহি ‘আদাদা মা ফিল আরদি ওয়াস সামা-ই, ওয়া সুবহানাল্লাহি মিল-আ মা ফিল আরদি ওয়াস সামা-ই, ওয়া সুবহানাল্লাহি ‘আদাদা মা আহসা কিতাবুহু, ওয়া সুবহানাল্লাহি ‘আদাদা কুল্লি শাইয়িন, ওয়া সুবহানাল্লাহি মিল-আ কুল্লি শাইয়িন।
আমি আল্লাহর প্রশংসা করছি তাঁর সৃষ্টির সংখ্যার সমান, আমি আল্লাহর প্রশংসা করছি তাঁর সৃষ্টি জগত পূর্ণ করে, আমি আল্লাহর প্রশংসা করছি আকাশ ও পৃথিবীতে যা আছে তার সমান, আমি আল্লাহর প্রশংসা করছি তাঁর কিতাব যা গণনা করেছে তার সমান, আমি আল্লাহর প্রশংসা করছি যা তাঁর কিতাব পূর্ণ করেছে তার সমান, আমি আল্লাহর প্রশংসা করছি সব কিছুর সংখ্যার সমান এবং আল্লাহর প্রশংসা সব কিছু পূর্ণ করে। আমি আল্লাহকে পবিত্র ঘোষণা করছি তাঁর সৃষ্টির সংখ্যার সমান, আমি আল্লাহকে পবিত্র ঘোষণা করছি তাঁর সৃষ্টি জগত পূর্ণ করে, আমি আল্লাহকে পবিত্র ঘোষণা করছি আকাশ ও পৃথিবীতে যা আছে তার সমান, আমি আল্লাহকে পবিত্র ঘোষণা করছি তাঁর কিতাব যা গণনা করেছে তার সমান, আমি আল্লাহকে পবিত্র ঘোষণা করছি যা তাঁর কিতাব পূর্ণ করেছে তার সমান, আমি আল্লাহকে পবিত্র ঘোষণা করছি সব কিছুর সংখ্যার সমান এবং আমি আল্লাহকে পবিত্র ঘোষণা করছি সব কিছু পূর্ণ করে। নবী (সাঃ) আবু উমামা বাহিলি (রাঃ)-কে বললেন, "আমি কি তোমাকে এমন একটি দুআ/জিকির শিখিয়ে দেব না যা দিন-রাত নফল জিকিরের চেয়েও উত্তম? তুমি এই দুআ/জিকির নিজে শিখো এবং তোমার পরে যারা আসবে তাদের শিখিয়ে দিও।"
Reference: সহীহ (আলবানী)। সহীহুল জামে: ২৬১৫