Loading...
Language: Bengali
اَلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ
আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
আপনার ওপর শান্তি, আল্লাহর রহমত এবং তাঁর বরকত বর্ষিত হোক। এক ব্যক্তি নবী (সাঃ)-এর কাছে এসে বলল: আস-সালামু আলাইকুম! তিনি তার সালামের উত্তর দিলেন। তারপর লোকটি বসে পড়ল। নবী (সাঃ) বললেন: দশ। আরেক ব্যক্তি এসে বলল: আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ! তিনি তার সালামের উত্তর দিলেন এবং সে বসে পড়ল। তিনি বললেন: বিশ। আরেক ব্যক্তি এসে বলল: আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! তিনি তার উত্তর দিলেন এবং সে বসে পড়ল তখন তিনি বললেন: ত্রিশ।
Reference: সহিহ। আবূ দাঊদঃ ৫১৯৫