Loading...
Language: Bengali
رَبَّنَا وَأَدْخِلْهُمْ جَنَّاتِ عَدْنٍ الَّتِي وَعَدتَّهُمْ وَمَن صَلَحَ مِنْ آبَائِهِمْ وَأَزْوَاجِهِمْ وَذُرِّيَّاتِهِمْ ۚ إِنَّكَ أَنتَ الْعَزِيزُ الْحَكِيمُ ﴿٨﴾ وَقِهِمُ السَّيِّئَاتِ ۚ وَمَن تَقِ السَّيِّئَاتِ يَوْمَئِذٍ فَقَدْ رَحِمْتَهُ ۚ وَذَٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ ﴿٩﴾
রাব্বানা ওয়া আদখিলহুম জান্নাতি 'আদনিনিল-লাতী ওয়া'আদতাহুম ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আযওয়াজিহিম ওয়া যুর্রিয়্যাতিহিম; ইন্নাকা আনতাল-'আযীযুল-হাকীম। ওয়া ক্বিহিমুস-সাইয়্যিআত; ওয়া মান তাক্বিস-সাইয়্যিআতি ইয়াওমাইযিন ফাক্বাদ রহিমতাহ; ওয়া যালিকা হুওয়াল-ফাওযুল-'আযীম।
(৮) হে আমাদের রব, এবং তাদের স্থায়ী বসবাসের জান্নাতে প্রবেশ করান যার প্রতিশ্রুতি আপনি তাদের দিয়েছেন এবং তাদের বাপদাদা, তাদের স্ত্রী ও তাদের সন্তানদের মধ্যে যারা নেককার ছিল। নিশ্চয়ই আপনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। (৯) এবং তাদের মন্দ কাজের পরিণাম থেকে রক্ষা করুন। এবং সেদিন আপনি যাকে মন্দ কাজের পরিণাম থেকে রক্ষা করবেন - আপনি তাকে অবশ্যই রহম করেছেন। আর এটিই মহাসাফল্য।
Reference: সূরা গাফির ৪০:৮-৯